হেলথ গিয়ার থেকে ক্রয় করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি আমাদের পণ্যগুলি ব্যবহার করে সন্তুষ্ট হবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের পণ্যের গুণগত মান এবং বিক্রয়োত্তর সেবাটি আপনার প্রত্যাশা অনুযায়ী হয়। বর্তমান পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায়, নিচে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে আপনি পণ্য ফেরত দিতে পারবেন।


রিটার্ন নীতিমালা:

পণ্য গ্রহণের সময় অবশ্যই ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য পরীক্ষা করুন। যদি কোনো অসামঞ্জস্যতা বা ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৮০৪৭৫১৩৫৭।

রিটার্নের শর্তাবলি:

১. পণ্য মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত হলে।

২. পণ্যের চেহারা ওয়েবসাইট বা ফেসবুক পেজে প্রদর্শিত ছবির সাথে না মিললে।

৩. পণ্যের গুণগত মান বর্ণিত মান অনুযায়ী না হলে।

৪. ডেলিভারির ক্ষেত্রে কোনো সমস্যা হলে।

৫. পণ্যের ওজন নির্ধারিত ওজনের কম হলে।

৬.ভুল পণ্য ডেলিভারি হলে।


রিফান্ড নীতিমালা:

বাংলাদেশে প্রথমবারের মতো আমরা আপনাকে একটি অনন্য সুযোগ দিচ্ছি—
আপনি আমাদের পণ্য ব্যবহার করে যদি সন্তুষ্ট না হন, তাহলে ডেলিভারির তারিখ থেকে ৫ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
পণ্যের কিছু অংশ ব্যবহার করা হলে ব্যবহৃত অংশের মূল্য কেটে নেওয়া হবে। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন ০১৮০৪৭৫১৩৫৭ এই নম্বরে ।

রিফান্ডের শর্তাবলি:

১. ফেরত পণ্য পাওয়ার ৩ দিনের মধ্যে আমরা রিফান্ড প্রক্রিয়া শুরু করব।

২. রিফান্ডের জন্য পণ্য অবশ্যই সঠিকভাবে প্যাকেট করে ফেরত পাঠাতে হবে।

৩. রিটার্ন শিপিং খরচ মোট রিফান্ডের পরিমাণ থেকে কেটে নেওয়া হবে।